সর্বশেষ
•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে

যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ চোরাচালানকারী গ্রেপ্তার

সম্পাদকীয় ডেস্কপ্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬
যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ চোরাচালানকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত / চাঁপাই সংবাদ

যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দীন যশোরের শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান। এসময় স্বর্ণ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক এবং উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যান। পরে আলাউদ্দীনের হেফাজতে থাকা ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানায়, এ ঘটনায় নিয়মিত চোরাচালান মামলা দায়ের ও গ্রেপ্তার আলাউদ্দীনকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসাথে পলাতক অপর দুই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

সংবাদটি শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ