সর্বশেষ
•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে

বদরগঞ্জে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

সম্পাদকীয় ডেস্কপ্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬
বদরগঞ্জে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত / NEWS AKSO

নিজস্ব প্রতিবেদক

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগে মো. সামছুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী মো. আব্দুর রহিম বাদী হয়ে বদরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজীপুর চান্দুনীপাড়া এলাকায় গত ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাদী আব্দুর রহিমের অভিযোগ, বাড়ির সামনে রাস্তা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাঁর স্ত্রীর বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে প্রতিবেশী মো. সামছুল হক, তাঁর স্ত্রী মোছা. বাবিতা বেগম এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে গালিগালাজ, মারধর, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বাদীর দাবি, হামলায় তাঁর স্ত্রী মোছা. নিলুফা বেগমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। এতে তাঁর মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং কানের সোনার দুল খুলে নেওয়ার অভিযোগও করা হয়েছে। ওই দুলের আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা বলে দাবি করেছেন বাদী।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাক্ষীদের নাম উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

এদিকে, পুলিশের সঙ্গে এক ব্যক্তির একটি ছবি পাওয়া গেছে। তবে ছবির ব্যক্তিই এ মামলার গ্রেপ্তার আসামি কি না, তা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ