সর্বশেষ
•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে

নওগাঁ কারাগারে বন্দি বগুড়া জেলা আ’লীগ নেতা নবাবের মৃত্যু

সম্পাদকীয় ডেস্কপ্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ
নওগাঁ কারাগারে বন্দি বগুড়া জেলা আ’লীগ নেতা নবাবের মৃত্যু
ছবি: সংগৃহীত / NEWS AKSO

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গেছেন এবং তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নবাব নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বিষয়টি তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, মারা যাওয়ার আগে সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলার আসামি ছিলেন।

নওগাঁ কারাগারে বন্দি বগুড়া জেলা আ.লীগ নেতা নবাবের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকির হোসেন নবাবকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নবাব নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য এখনো পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে অসুস্থতাবোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

কারা সূত্রে জানা গেছে, জাকির হোসেন নবাব কারাগারে একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে বন্দি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ