সর্বশেষ
•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে

বদরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিলের শঙ্কা, ফেসবুকে সতর্কবার্তা দিলেন ছাত্রদল নেতা মামুন শাহ

সম্পাদকীয় ডেস্কপ্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ
বদরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিলের শঙ্কা,  ফেসবুকে সতর্কবার্তা দিলেন ছাত্রদল নেতা মামুন শাহ
ছবি: সংগৃহীত / NEWS AKSO

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্কবার্তা দিয়েছেন বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মামুন শাহ। বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বদরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতে পারে। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পোস্টে মামুন শাহ আরও দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কানন বদরগঞ্জ এলাকায় এসেছেন বলে ধারণা করা হচ্ছে। মিছিল হলে ৪ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি দেখা যেতে পারে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। তবে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আশঙ্কা কিংবা রাকিবুল ইসলাম কাননের বদরগঞ্জে অবস্থানের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ