সর্বশেষ
•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে

ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে দফাদারের মৃত্যু

সম্পাদকীয় ডেস্কপ্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬
গ্রাম পুলিশ জমশেদ আলী
ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে দফাদারের মৃত্যু
ছবি: সংগৃহীত / NewsBd20.com

অনলাইন ডেস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল চৌকিদার মো: জমশেদ আলীর (৪৮)।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে প্যারেড গ্রাউন্ডের প্রবেশ পথের কাছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

জমশেদ রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার (সরদার) ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, সকালে প্যারেড গ্রাউন্ডের প্রবেশ পথের কাছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমশেদ। সাথে সাথেই বিমান বাহিনীর সৈনিকরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, মৃত জমশেদ রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার ছিলেন। শুক্রবার বদরগঞ্জ উপজেরা থেকে মোট ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসেন।

প্রধানমন্ত্রী গ্রাম পুলিশদের ওই মহাসমাবেশে গ্রাম পুলিশদের বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধারি ঘোষণা দিয়েছেন।

তার স্ত্রী নুর নাহার বেগম জানান, পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পুরো পরিবারটির ভবিষ্যত অন্ধকারে পড়ল।

তিনি বলেন, 'বড় আশা নিয়ে আমার স্বামী মহাসমাবেশে যোগ দিয়েছিল। আশাছিল বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা আসবে। প্রধানমন্ত্রী সেটা দিয়েছেনও কিন্তু আমার স্বামী সেটা শুনতে পারলেন না। সেই সুবিধা দেখে যেতে পারলেন না।'তিনি পরিবারের দায়িত্ব নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ