সর্বশেষ
•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•জাতীয় পরিচয়পত্র নেই? নতুন ভোটার হওয়ার আবেদন করবেন যেভাবে, জেনে নিন প্রয়োজনীয় কাগজপত্র•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•জাতীয় পরিচয়পত্র নেই? নতুন ভোটার হওয়ার আবেদন করবেন যেভাবে, জেনে নিন প্রয়োজনীয় কাগজপত্র

মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন!

সম্পাদকীয় ডেস্কপ্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬
মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন!
ছবি: সংগৃহীত / চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে সাড়ে ১৯ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি জসীম উদ্দীন আহমেদ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

গত ৮ নভেম্বর (রবিবার) বিকেলে উপজেলা হেডকোয়ার্টার (নয়াহাট)-বৈলতলী-খোদারহাট জিসি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় ৫ হাজার ৮৫০ মিটার দীর্ঘ সড়কটি প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চন্দনাইশের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কাজটি ২০২৮ সালের এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেন, উপজেলা সদরের সঙ্গে বৈলতলী, খোদারহাটসহ আশপাশের এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। সড়কটি প্রশস্ত ও মজবুত করা হলে স্থানীয় জনগণের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহনে উল্লেখযোগ্য সুবিধা সৃষ্টি হবে।

তিনি সড়ক নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম না করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ প্রকল্প বাস্তবায়িত হলে চন্দনাইশের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তথ্যসূত্র: গণমানুষের আওয়াজ

সংবাদটি শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ