সর্বশেষ
•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে

চট্টগ্রামে অপহরণ করে বলাৎকার, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

সম্পাদকীয় ডেস্কপ্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬
চট্টগ্রামে অপহরণ করে বলাৎকার, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত / SL News 24

চট্টগ্রামের হালিশহরে ১৭ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে বলাৎকার এবং সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় মো. মোয়াজ্জেম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার হালিশহর থানা পুলিশ।

গ্রেপ্তার মোয়াজ্জেম কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের হালিশহরের কে ব্লকের ওয়াপদা মোড় এলাকায় বসবাস করেন। তিনি নিজেকে যুবদলের সংগঠক হিসেবে পরিচয় দেন। তবে তার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি ঢাকা পোস্টকে বলেন, মোয়াজ্জেম যুবদলের কেউ নয়। তার কোনো পদ-পদবি নেই। রাজনৈতিকভাবে দুর্বৃত্ত যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।

গত ১২ অক্টোবর ১৭ বছর বয়সী এক কিশোর হালিশহর থানায় মামলাটি করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, নিউমার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন তিনি। গত ২৩ আগস্ট সন্ধ্যায় হালিশহরে বাসায় ফেরার পথে নূর হোসাইন নূর (৩৮) ও মামলার দ্বিতীয় আসামি মো. মোয়াজ্জেম (৩৭) তাকে ডেকে বলেন, ‘ছোট ভাই, একটু এদিকে আসো।’

এজাহার অনুযায়ী, এ সময় ভুক্তভোগী কিশোর তাদের কাছে গেলে জোরপূর্বক তাকে ফইল্ল্যাতলী বাজারসংলগ্ন মেডিসিন বাজারের একটি ভবনের ওপরতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভুক্তভোগী কিশোরকে ভয়ভীতি দেখিয়ে তার মুখ ও হাত-পা বেঁধে ফেলা হয়। এ সময় মো. মোয়াজ্জেম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পাহারা দিয়ে সহযোগিতা করেন এবং নূর হোসাইন নূর মোবাইল ফোনে ওই কিশোরের আপত্তিকর ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, এরপর আসামিরা ওই কিশোরের সঙ্গে অশালীন আচরণ করেন। বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। পরে ২৪ আগস্ট রাত ১টার দিকে তাকে ওই স্থান থেকে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তী সময়ে আসামিদের কথামতো না চললে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত পরিসরে মানসম্মান ক্ষুণ্ন করা হয় বলে অভিযোগ করেন ওই কিশোর।

ওই কিশোর বলেন, সামাজিক মর্যাদার ভয়ে কাউকে কিছু জানাইনি। কিন্তু এই ভিডিও দিয়ে তারা দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছিল। কখনো টাকা চাইত, কখনো তারা ডাকলে যেতে হতো। আবার কখনো অন্য ছেলেদের বিষয়ে তথ্য চাইত। পরে শুনেছি, অনেক ছেলের সঙ্গেই তারা একই ধরনের অপরাধ করেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, হালিশহর থানাধীন কে-ব্লক এলাকা থেকে বিশেষ অভিযানে অপহরণপূর্বক ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার মো. মোয়াজ্জেমকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর অভিযুক্ত। মামলার প্রধান অভিযুক্ত নুরু পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ